Home জাতীয় পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

পাকিস্তানকে সমর্থন করলে আইনি ব্যবস্থা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

0
74

নজর২৪, ঢাকা- বাংলাদেশের বিপক্ষে ক্রিকেট ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা শোভনীয় নয় এমন মন্তব্য করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কারা পাকিস্তানকে সমর্থন করেছে তা পরীক্ষা-নিরীক্ষা করে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে।

 

রোববার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে ‘স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে হস্তান্তর’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

 

সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়- মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে কিছু বাংলাদেশিকে পাকিস্তানের সমর্থন করতে দেখা গেছে, এদের বিষয়ে সরকার কোনো আইনানুগ ব্যবস্থা নেবে কিনা?

 

উত্তরে মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এটা (বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাকিস্তানকে সমর্থন করা) দুর্ভাগ্যজনক যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সমর্থন করতে পারে। কিন্তু বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানকে সমর্থন করা দেশপ্রেমিক নাগরিকের জন্য শোভন মনে হবে না।

 

তিনি বলেন, কবি কয়েকশো বছর আগে বলেছেন ‘যেসব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী। সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।’ এ রকম কিছু তো থাকে। এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনানুগ ব্যবস্থা নেবে। তারা বাংলাদেশের নাগরিক কিনা বা কারা তারা আমিও ঠিক জানি না। আমি শুনলাম আমরা দেখব বিষয়টি।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল উসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here