Home খেলাধুলা বিরাটের জীবনের ‘মুশকিল আসান’ আনুশকা

বিরাটের জীবনের ‘মুশকিল আসান’ আনুশকা

0
129

স্পোর্টস আপডেট ডেস্ক- ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা বিরাট কোহলি বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। অধিনায়ক হিসাবে আইপিএল-এ টানা ব্যর্থতা, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নক-আউট পর্বের আগেই ছিটকে যাওয়া-একের পর এক ধাক্কায় জর্জরিত কিং কোহলি।

 

টি-টোয়েন্টির অধিনায়কত্ব আগেই ছেড়েছেন, জোর চর্চা অদূর ভবিষ্যতে পঞ্চাশ ওভারের ম্যাচেও ক্যাপ্টেন্সির দায়িত্ব ছাড়বেন বিরাট। এই সব নিয়ে যখন প্রবল জলঘোলা তখন বিরাটের হাতটা শক্ত করে ধরে রেখেছেন এক বিশেষ মানুষ, বিরাটের জীবনের একমাত্র ‘মুশকিল আসান’ আনুশকা শর্মা।

 

রোববার সকালে স্ত্রীর সঙ্গে একান্ত যাপনের মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই ব্যাটার। ছবিতে দুজনের পোশাকে ধরা পড়ল রং মিলান্তি। গোল গলা সাদা টি-শার্টে লেন্সবন্দি কোহলি দম্পতি।

 

ক্যামেরার দিকে তাক করে অদ্ভূত মুখভঙ্গি করছেন দুজনেই, এই মিষ্টি ছবিতে মন গলছে নেটপাড়ার।এই নিজস্বীর ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘মাই রক’, পাশে এঁকেছেন ভালোবাসার চিহ্ন। সত্যি তো বিরাটের সব মুশকিল সময়ের একমাত্র সঙ্গী, তার সাহসের উৎস এই মানুষটি।

 

আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তিলোত্তমায় মাঠে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি। তবে টিম ইন্ডিয়ার সঙ্গী নন বিরাট, তিনি আপতত বিশ্রামে। ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।

 

‘বর নে বানাদি জোড়ি’, বিরাট-আনুশকাকে দেখে একথাই বলে উঠেন অনুরাগীরা। দুইজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, অথচ সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাদের প্রেম কাহিনিতে। চলতি বছরেই ‘বিরুশকা’র জীবনে এসছে ফুটফুটে পরী। ভামিকা পূর্ণতা দিয়েছে তাদের সম্পর্ককে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here