Home প্রধান খবর আজকের মধ্যে এমপি আফজালকে এলাকা ছাড়ার নির্দেশ

আজকের মধ্যে এমপি আফজালকে এলাকা ছাড়ার নির্দেশ

0
113

নজর২৪, ঢাকা- তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আচরণবিধি লঙ্ঘন করে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন। এ ঘটনায় সাংসদকে নির্বাচনী এলাকা ত্যাগ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

 

শুক্রবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

 

নির্দেশনায় বলা হয়, ‘আপনার বিরুদ্ধে কিশোরগঞ্জের নিকলী উপজেলাধীন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণসহ নির্বাচনি বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগ পাওয়া যায়।’

 

আফজাল হোসেনকে দেওয়া চিঠিতে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬’ এর সংশ্লিষ্ট ধারা উল্লেখ করা হয়েছে।

 

এতে আরও বলা হয়, ‘যেহেতু আপনি বিধিবহির্ভূতভাবে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে ২০ নভেম্বর শনিবারের মধ্যে কিশোরগঞ্জ-৫ এর আওতাধীন নির্বাচনি এলাকা নিকলী উপজেলা ত্যাগ করার জন্য নির্বাচন কমিশন নির্দেশনা প্রদান করেছে।’

 

চিঠিতে অনতিবিলম্বে ওই এলাকা ত্যাগ করে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়।

 

নির্বাচনি আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনও নির্বাচনি প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনি এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here