পতাকাসহ তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেয়া উচিত : ডা. মুরাদ

নজর২৪, চট্রগ্রাম- পতাকাসহ পাকিস্তান দলকে ফেরত পাঠিয়ে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে বাতিঘর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 

মুরাদ হাসান বলেন, ‘আমরা যখন বাঙলার মাটিতে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি, তখন পাকিস্তান ক্রিকেট টিমের তাদের চাঁনতারা পতাকা দিয়ে প্র্যাকটিস করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা আমি কোনোভাবেই সমর্থন করি না। আমি মনে করি পতাকাসহ তাদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে দেওয়া উচিত।

 

তিনি বলেন, আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পাকিস্তানের পতাকা লাগিয়ে কীসের অনুশীলন। নাটক; সিনেমা; ভণ্ডামি। এগুলো করতে দেওয়া উচিত না। শেখ হাসিনা বাংলাদেশের ক্রিকেটকে আজ বিশ্বমানে উন্নীত করেছেন। বিশ্বে যারা পরিচিত এবং ভালো ক্রিকেট খেলে তারা বাংলাদেশে আসবে এতে অসুবিধার কিছু নেই।’

 

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি এবং দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান দল এখন ঢাকায়। সিরিজের প্রস্তুতি হিসেবে অনুশীলন শুরু করেছেন আফ্রিদি-রিজওয়ানরা। মিরপুরের মাঠে জাতীয় পতাকা গেড়ে পাকিস্তান ক্রিকেট দলের অনুশীলন নিয়ে বিস্তর সমালোচনা, তর্ক-বিতর্ক শুরু হয়েছে।

 

অনেকেই ক্ষোভ ঝেড়ে দলটির সঙ্গে না খেলার আবেদন জানিয়েছেন। অনেকে আবার খেলার সঙ্গে মহান মুক্তিযুদ্ধকে না মেশাতে অনুরোধ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *