২০৩১ সালের বিশ্বকাপ বাংলাদেশে

স্পোর্টস আপডেট ডেস্ক- ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ভারতের সাথে যৌথভাবে এই বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ।

 

আইসিসি জানিয়েছে, ২০৩১ সালের অক্টোবর-নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করা হবে। আর সেই বিশ্বকাপেই যৌথভাবে স্বাগতিক দেশ হিসেবে থাকবে বাংলাদেশ ও ভারত।

 

এর আগে ২০১১ সালের বিশ্বকাপে ভারত ও শ্রীলংকার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের একক আয়োজক ছিল বিসিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *