Home প্রধান খবর ৮৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

৮৩৮ ইউপিতে ভোটগ্রহণ শুরু

0
111

নজর২৪, ঢাকা- দ্বিতীয় ধাপে ৮৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট শুরু হয়। চলবে বিকাল চারটা পর্যন্ত। এসব ইউনিয়নের মধ্যে ২৬টিতে ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে।

 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হলেও ভোট হচ্ছে ৮৩৮ ইউপিতে। চারটি ইউপির ভোট স্থগিত করা হয়েছে। একটির ভোট বাতিল করা হয়েছে। আর পাঁচটিতে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

ইসির তথ্যমতে, দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৮১, সংরক্ষিত নারী সদস্য পদে ৭৩ ও সাধারণ সদস্য পদে ২০৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

 

এদিকে, বুধবার (১০ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, নির্বাচনী সহিংসতা কঠোর হাতে দমন করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

ইসি জানায়, এই ধাপের ইউপিতে মোট ভোটকেন্দ্র ৮ হাজার ৪৯২টি। মোট ভোটার এক কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮৪ লাখ ৫ হাজার ৮৩১ জন এবং নারী ভোটার ৮১ লাখ ৮৯ হাজার ৩৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৬ জন। চেয়ারম্যান পদে ৩ হাজার ৩১০ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন প্রার্থী রয়েছেন। তিন পদে মোট প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ হাজার ২১৮ জন প্রার্থী।

 

ইসি আরও জানায়, ভোটগ্রহণ উপলক্ষে প্রতিটি কেন্দ্র পাহারায় নিয়োজিত রয়েছে ২০ জনের ফোর্স। নির্বাচনী অপরাধের বিচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নিয়োজিত রয়েছে ৬৭০ জন বিচারিক ও নির্বাহী হাকিম। এছাড়াও পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব ও কোস্ট গার্ডের ভ্রাম্যমাণ এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here