বিরাট কোহলির মেয়েকে ধ র্ষ ণের হুমকি দেওয়া যুবক গ্রেফতার

স্পোর্টস আপডেট ডেস্ক- টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর ভারতীয় ভক্তরা ক্ষুব্ধ হয়ে ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের ঘরে নানা রকম আক্রমণাত্মক বক্তব্য পোস্ট করা শুরু করে।

 

সবচেয়ে বেশি আক্রমণের শিকার হন পেসার মোহাম্মদ শামি। তখন শচিন টেন্ডুলকার, বিরেন্দর শেবাগ এবং অনিল কুম্বলে থেকে শুরু করে ভারতের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা শামিকে সমর্থন জানিয়েছিলেন।

 

কিন্তু ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি যখন শামিকে সমর্থন দিলেন তখন তার ক্ষিপ্ত হয়ে ওঠে কিছু উগ্র সমর্থক। তাকেও নানা বাজে মন্তব্যে বিদ্ধ করতে থাকে। এমনটি এক উগ্রবাদী তো বিরাট কোহলি-আনুশকা শর্মার ৯ মাস বয়সী কন্যাকে ধ র্ষ ণের হুমকি পর্যন্ত দেয়।

 

এ ঘটনার পর নড়েচগে ওঠে ভারতের প্রশাসন। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের সাইবার সেলে ধ র্ষ ণ হুমকির অভিযোগ দায়ের করা হলে হায়দরাবাদ থেকে অবশেষে আজ বুধবার অভিযুক্তকে গ্রেফতার করে তারা।

 

ভারতীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, সে ব্যক্তি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। নাম রামনাগেশ আলিবাতিনি। হায়দরাবাদের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত থাকলেও বর্তমানে পিএইচডি করার জন্য চাকরি ছেড়ে দিয়েছে সে।

 

সম্প্রতি ‘ক্রিকক্রেজিগার্ল’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে করা হয় সেই টুইট। সেই অ্যাকাউন্টের আগের অনেক পোস্ট থেকে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি তেলঙ্গানার বাসিন্দা। কারণ তার প্রচুর টুইট তেলুগুতে রয়েছে। পাশাপাশি, টুইটারে নিয়মিত উগ্রবাদী টুইট করে বেড়ায় সে।

 

সেই ঘটনার তদন্ত শুরু করে মুম্বই পুলিশ বুধবার ওই ব্যক্তিকে আটক করে। তাঁকে দ্রুত গ্রেফতার করে আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনটি ধারায় অভিযোগ আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *