Home দেশের খবর চট্টগ্রাম ‘কুমিল্লা নাম বাদ যাওয়ায়’ মোশতাকের বাড়ি ঘেরাও

‘কুমিল্লা নাম বাদ যাওয়ায়’ মোশতাকের বাড়ি ঘেরাও

0
70

নজর২৪, কুমিল্লা- খন্দকার মোশতাকের কারণে ‘কুমিল্লা’ নামে বিভাগের বিষয়ে আপত্তি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রস্তাব, যদি বিভাগ হয় নাম হবে ‘মেঘনা’। এ কারণে মোশতাককে দায়ী করে তার বাড়ি ঘেরাও করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা।

 

শনিবার (২৩ অক্টোবর) ‘সর্বস্তরের কুমিল্লাবাসী’র ব্যানারে উপজেলার দশপাড়া গ্রামে খন্দকার মোশতাকের বাড়ির সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল থেকে বিভিন্ন এলাকার শত শত নেতা-কর্মী পিকআপ, ট্রাক, মাইক্রোবাসযোগে এসে মোশতাকের বাড়ির সামনে জড়ো হতে থাকেন। তাঁদের স্লোগানে মুখর হয়ে ওঠে এলাকা। এতে উপজেলা আওয়ামী লীগের পাশাপাশি মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা অংশ নেন।

 

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তারিকুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি রকিব উদ্দিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদ, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কুমিল্লা উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি আলী আহমেদ মিয়াজী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন প্রমুখ।

 

আওয়ামী লীগের নেতা ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী বলেন, সাবেক বৃহত্তর কুমিল্লা এবং আরও কয়েকটি জেলা নিয়ে প্রধানমন্ত্রী কুমিল্লাকে নতুন বিভাগ করার প্রস্তাব করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তবে গণদাবি ছিল বিভাগ হবে ঐতিহ্যবাহী ‘কুমিল্লা’ নামে। কিন্তু খু নী ও জাতীয় বেঈমান খন্দকার মোশতাকের বাড়ি এই জেলায় হওয়ায় প্রস্তাবিত বিভাগ থেকে ‘কুমিল্লা’ নাম বাদ পড়েছে।

 

তিনি বলেন, বঙ্গবন্ধু হ ত্যার অন্যতম ষড়যন্ত্রকারী যে খন্দকার মোশতাক- এটা প্রমাণিত সত্য। খু নী মোশতাকের কলঙ্কজনক অমকর্মের দায় কুমিল্লাবাসী বহন করতে চায় না।

 

মোহাম্মদ আলী আরও বলেন, এই কুমিল্লা অনেক বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের কুমিল্লা। কুমিল্লাবাসীর পক্ষ থেকে জাতীয় বেঈমান খ্যাত মোশতাকের স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার জোর দাবি জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here