Home প্রবাসের কথা হজের উদ্দেশ্য সৌদি গিয়ে লরিচাপায় বাংলাদেশির মৃত্যু

হজের উদ্দেশ্য সৌদি গিয়ে লরিচাপায় বাংলাদেশির মৃত্যু

0
154

আব্দুল্লাহ আল মামুন, সৌদিআরব: সৌদিআরবে হজ করার উদ্দেশ্যে গিয়ে লরিচাপায় তোফায়েল আহমেদ চৌধুরী (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দা শহরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

গত শুক্রবার সন্ধ্যায় নিহতের পরিবার বিষয়টি নিশ্চিত করেছে। নিহত তোফায়েল লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউপির আলী আকবর মাস্টারবাড়ির দুদু মিয়ার বড় ছেলে।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সৌদি আরবের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাজ শেষে তোফায়েল তার জেদ্দা শহরের বাসায় ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

নিহত তোফায়েল বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ছিলেন। তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে সৌদি আরব যান তিনি। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। ছেলেটি বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কর্মরত রয়েছেন।

 

নিহত তোফায়েলের লাশ দেশে আনার চেষ্টা চলছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here