নজর২৪, ঢাকা- নোয়াখালীর ‘যতন সাহা হ ত্যা কা ণ্ড’ হিসেবে অভিহিত করে ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওটি মিথ্যা ও গুজব।
মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে পুলিশ হেড কোয়ার্টারের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যাচাই ছাড়া কোনো ভিডিও দেখে বিভ্রান্ত না হতে ও শেয়ার না করতে পুলিশের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে একটি কুচক্রী মহল গত ১৫ অক্টোবর নোয়াখালীর চৌমুহনীতে যতন কুমার সাহা নামে এক ব্যক্তিকে হ ত্যার ভিডিও বলে প্রচার করেছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওটি হচ্ছে, গত ১৬ মে রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে সাহিন উদ্দিন নামের এক ব্যক্তিকে প্রকা শ্যে কু পি য়ে হ ত্যার ঘটনার ভিডিও। পল্লবীর ওই ঘটনার প্রধান আসামিসহ অপর আসামিদের ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে।
‘কিন্তু কুচক্রী মহলটি পল্লবীর ওই ভিডিওটিকে এডিট করে যতীন সাহা হ ত্যা কা ণ্ডের ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম তথা ফেসবুকে ভাইরাল করছে। জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির উদ্দেশে ছড়ানো ওই ভিডিওটি প্রচাররকারী মূলহোতাদের ধরতে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহ ইতিমধ্যেই তদন্ত ও আভিযানিক কার্যক্রম শুরু করেছে।’
মিথ্যা ও গুজব ভিডিওটি দেখে বিভ্রান্ত না হতে এবং অযাইকৃত যেকোনো কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে না ছড়াতে দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
