Home জাতীয় কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
150

নজর২৪, ঢাকা- দুর্গাপূজার মধ্যে কুমিল্লায় সহিংসতার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন, শিগগিরই তাকে আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।

 

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে র‌্যাব সদরদপ্তরে তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহার র‌্যাবের সকল ব্যাটালিয়ন ও ক্যাম্প পর্যায়ে বিস্তৃত করার লক্ষে ‘র‌্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন’ শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পূজামণ্ডপে এমন ঘটনা আগে কখনো ঘটেনি। কিন্তু এখন দেখলাম। চাঁদপুরে আমাদের পুলিশ যথাচেষ্টা করেও যখন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন ফায়ার করতে বাধ্য হয়৷

 

আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছেন, উস্কানি দিচ্ছেন, তাদের খুব শিগগির গ্রেফতার করা হবে। তাদের জবাব দিতেই হবে।

 

প্রশ্ন তুলে তিনি বলেন, তারা মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে কী ফায়দা নেওয়ার চেষ্টা করছেন? কুমিল্লার মূল অভিযুক্ত পালিয়ে বেড়াচ্ছে। তাকেও শিগগির গ্রেফতার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here