Home দেশের খবর চট্টগ্রাম চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলা, গ্রেপ্তার ৮৪ জন কারাগারে

চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলা, গ্রেপ্তার ৮৪ জন কারাগারে

0
123

নজর২৪, চট্রগ্রাম- সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলাকালে চট্টগ্রামে জেএম সেন হলের পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তার ৮৪ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ওই ঘটনায় ছয় শ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ।

 

কোতোয়ালী থানার এসআই আকাশ মাহমুদ ফরিদ বাদী হয়ে শনিবার সকালে ওই মামলা দায়ের করেন। আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

 

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কামরুল হাসান গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তার ৮৪ আসামিকে আদালতে পাঠানো হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

 

ওই ৮৪ জনকে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দীন বলেন, অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পেছনে কারা আছে তাও বের করার চেষ্টা চলছে।

 

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিলল্গা শাহী জামে মসজিদ থেকে বের হয়ে কিছু মুসল্লি পাশের জেএম সেন হলের পূজা মণ্ডপের গেইট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এসময় ব্যানার ছেঁড়ার পাশাপাশি প্রতিমাকে লক্ষ্য করে ঢিল ছুঁড়ে বলেও অভিযোগ করে পূজা কমিটি। এর প্রতিবাদে পূজা উদযাপন পরিষদ সাড়ে তিন ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে সন্ধ্যা থেকে প্রতিমা বির্সজন শুরু করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here