Home জাতীয় খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান: ইনু

খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান: ইনু

0
70

নজর২৪, ঢাকা- গণতন্ত্রের নামে রাজাকার, জঙ্গী, খুনিদের হালাল করার রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না, চলবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু।

 

শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম শহরের শেখ রাসেল অডিটরিয়ামে জেলা জাসদ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে হাসানুল হক ইনু বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়তে দেশ আজ দুই শত্রুতে আক্রান্ত। ঘরের বাইরে রাজাকার আল বদর আর ভেতরে দুর্নীতিবাজ খন্দকার মোশতাকের অনুসারীরা। তারা উই পোকার মত সরকারের উন্নয়ন খেয়ে ফেলছে।

 

তিনি বলেন, যারা বাংলাদেশের সংবিধানকে উড়িয়ে দিতে চায়, জাতির পিতাকে মানে না, ত্রিশ লাখ শহীদ মানে না, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেয় না তারা বাংলাদেশের কেউ না। খালেদা জিয়া আপনি পাকিস্তানে চলে যান। বাংলাদেশ ভালো লাগে না, থাকার দরকার কি!

 

সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রানা, আব্দুল্লাহিল কাইয়ুম, নইমুল আহসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদুল হক এমদাদসহ জেলা নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here