সাফের বাংলাদেশ দলে ডাক পেলেন ​নাইজেরিয়ার এলিটা

স্পোর্টস আপডেট ডেস্ক- সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপের (সাফ) জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে চমক হিসেবে থাকছেন নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে।

 

আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নতুন কোচ অস্কার ব্রুজনকে পরিচয় করিয়ে দেওয়ার সময় দল ঘোষণা করেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। সাফের জন্য ঘোষিত এই দলে প্রথমবারের মতো ডাক পেলেন নাইজেরিয়ান ফুটবলার এলিটা কিংসলে।

 

আগেই জানা গিয়েছিল জাতীয় দলের প্রাথমিক তালিকায় আছে এলিটা কিংসলির নাম। এই প্রথমবারের মতো অন্য দেশের ফুটবলারকে নাগরিকত্ব দিয়ে জাতীয় দলে ডাকল বাংলাদেশ। তিনি খেলবেন কিনা, সেটি অবশ্য নিশ্চিত হবে এএফসির ছাড়পত্রের ওপর। আপাতত অনুশীলন ক্যাম্পে রাখা হয়েছে তাঁকে।

 

​অনেক দিন বাদে জাতীয় দলে ফিরেছেন আবাহনী লিমিটেডের উইঙ্গার জুয়েল রানা। শুধু সাফ চ্যাম্পিয়নশিপের জন্যই আপাতত দায়িত্ব নিয়েছেন অস্কার ব্রুজোন। বসুন্ধরা কিংসের কোচিং স্টাফ নিয়েই সাজানো হয়েছে ব্রুজোনের জাতীয় ফুটবল দল।

 

১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম দিনেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ৪, ৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। রাউন্ড রবিন লিগ ভিত্তিতে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি ফাইনাল খেলবে ১৬ অক্টোবর।

 

সাফে বাংলাদেশের ২৬ সদস্যের দল:

গোলরক্ষক : আনিসুর রহমান জিকু, শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা।

 

ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, তপু বর্মন, তারেক কাজী, টুটুল হোসোন বাদশা, রহমত মিয়া, রিয়াদুল হাসান রাফি, ইয়াসিন আরাফাত, রেজাউল করিম, তারিকুর রহমান, মেহেদি হাসান।

 

মিডফিল্ডার : মালিক হোসেন মোল্লা, রাকিব হোসেন, জামাল ভূঁইয়া, সাদ উদ্দিন, সোহেল রানা, আতিকুর রহমান ফাহাদ।

 

স্ট্রাইকার : বিপ্লু আহমেদ, মাহবুবুর রহমান সুফিল, মোহাম্মাদ ইব্রাহিম, এলিটা কিংসলে, মতিন মিয়া, জুয়েল রানা, সুমন রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *