নজর২৪, ঢাকা- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান করা হয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড ‘মাইলস’-এর ভোকাল, সংগীতশিল্পী শাফিন আহমেদকে। ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক দলটির চেয়ারম্যান জিএম কাদের এ নিয়োগ দেন।
রোববার (১৯ সেপ্টেম্বর) জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম এই তথ্য জানান।
তিনি বলেন, এ নিয়োগ ইতোমধ্যে কার্যকর হয়েছে। এছাড়াও নোয়াখালীর বোরহান উদ্দিন আহমেদ মিঠুকে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করেন অনেক জনপ্রিয় গানের গায়ক শাফিন আহমেদ। যদিও এরপর তাকে দলটির কার্মকান্ডে আর সক্রিয় দেখা যায়নি। আর বোরহান উদ্দিন আহমেদ লক্ষীপুর-২ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন।
