Home খেলাধুলা স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে ঢাকা ছাড়লেন মোস্তাফিজ

স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে ঢাকা ছাড়লেন মোস্তাফিজ

0
105

স্পোর্টস আপডেট ডেস্ক- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ঢাকা ছাড়লেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এবারও তার সঙ্গী স্ত্রী।

 

ভিসা জটিলতার কারণে মোস্তাফিজের যাত্রা পিছিয়ে যায়। না হলে রোববার রাতেই সাকিবের সঙ্গে তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। করোনার কারণে এখানেই হবে আইপিএলের দ্বিতীয় পর্ব।

 

সোমবার ভিসা জটিলতা কেটে যাওয়ায় এদিন মধ্যরাতে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন মোস্তাফিজ। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোস্তাফিজুর রহমান।

 

এবার আইপিএলে গিয়ে পুরোনো ছন্দ খুঁজে পান মুস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে ৭ ম্যাচ উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে ছিলেন দুর্দান্ত।

 

আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিল মাসে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএলে অংশ নিতে রোববার মধ্যরাতে দেশ ছাড়েন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here