Home প্রধান খবর বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ

0
323

নজর২৪, ঢাকা- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 

একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানে জাতির জনকের ৭ই মার্চের ভাষণের আঙ্গুল উঁচানোর ভাস্কর্য স্থাপনের আদেশও দিয়েছেন আদালত। এছাড়া ভাস্কর্য স্থাপনের জন্য একটি কমিটি করতে বলা হয়েছে।

 

বুধবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতির এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নূর উদ্দীনের বেঞ্চ এই আদেশ দেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী ড. মো. বশির আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here