Home প্রধান খবর খিলগাঁওয়ে ৪ শিশুকে ‘যৌ.ন নির্যাতন’, রিকশাচালক গ্রেপ্তার

খিলগাঁওয়ে ৪ শিশুকে ‘যৌ.ন নির্যাতন’, রিকশাচালক গ্রেপ্তার

0
70

নজর২৪, ঢাকা- রাজধানীর খিলগাঁওয়ে চকলেটের লোভ দেখিয়ে চার শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভু.ক্তভোগী শিশুদের পরিবার। এই ঘটনায় অভিযু.ক্ত রিকশাচালক স্বজল মোল্লাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

গতকাল বুধবার রাত ৯টার দিকে খিলগাঁও থানা পুলিশ স্বাস্থ্য পরীক্ষার জন্য চার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে। শিশুদের বয়স ছয় থেকে নয় বছর।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, খিলগাঁও থানাধীন উত্তর গোড়ান এলাকায় একটি টিনশেড বাড়িতে ওই চার শিশু তাদের পরিবারের সঙ্গে থাকত। তাদের বাসার পাশেই থাকতেন রিকশাচালক সজল মোল্লা। বেশ কয়েকদিন ধরে তার স্ত্রী বাসায় না থাকায় শিশুদের চকলেটের লোভ দেখিয়ে রুমে ডেকে নিয়ে যেতেন স্বজল। সেখানে তিনি বিভিন্ন সময়ে শিশুদের ওপর যৌ.ন নি.র্যা.তন চালান।

 

বাচ্চু মিয়া আরও জানান, ঘটনাটি জানাজানি হয়ে গেলে বুধবার বিকেলে থানায় এসে অভিযোগ করে ওই চার শিশুর পরিবার। তার পরপরই অভিযুক্ত সজলকে গ্রেফতার করে খিলগাঁও থানা পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here