বিশ্ববিদ্যালয় খোলার সাথে সরকার হটানোর ষড়যন্ত্র চলছে : কাদের

নজর২৪, ঢাকা- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শিগগিরই বিশ্ববিদ্যালয় খুলছে। বিশ্ববিদ্যালয় খুললে অনেক অপশক্তি এবার মাঠে নামবে, চ্যালেঞ্জ করবে। তারা প্রস্তুতি নিচ্ছে, বিশ্ববিদ্যালয়কে ঘিরেই তারা অস্থিতিশীলতা তৈরি করবে। শেখ হাসিনার সরকারকে হটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

 

শুক্রবার (২৭ আগস্ট) গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আয়োজিত আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি।

 

ছাত্রলীগের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে সেতুমন্ত্রী বলেন, এখনও বাংলার আকাশে ষড়যন্ত্রের গন্ধ। সতর্ক থাকতে হবে। সামনের দিনে আরো চ্যালেঞ্জ আছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে ক্ষমতার পরিবর্তনের পর একটি গোষ্ঠী উচ্ছ্বসিত। এখানে তাদের মতলবটা কী? শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি চলছে। ফলে অনেক অস্থিরতা সৃষ্টি হতে পারে। এবার মাঠে নামবে, বিশ্ববিদ্যায়কে ঘিরেই তারা বিশৃঙ্খলা তৈরি করবে। বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতির সঙ্গে সঙ্গে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির প্রস্তুতি নিচ্ছে।

 

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এসময় চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর নেই, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার এমন মন্তব্যের কথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের লাশ নিয়ে ঐতিহাসিক সত্যের উদঘাটন করেছেন।

 

এসময় বিএনপি নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে আও্যামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, চন্দ্রিমা উদ্যানে দাফন করা বাক্সে জিয়াউর রহমানের লাশ ছিলো পারলে সেটা প্রমাণ করুন।

 

মিথ্যা দিয়ে সত্য ইতিহাস চাপিয়ে রাখা যাবে না মন্তব্য করেন নানক।

 

আলোচনা সভায় আলচক হিসেবে আরও উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মিজানুর রহমান, আও্যামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাশের সভাপতিত্বে সভার শুরুতে ১৫ আগস্ট নিহতদের স্মরণে এক মিনিত নিরবতা পালন করা হয়।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাকসুর সাবেক এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *