Home জাতীয় সরকারের সহযোগিতা ছাড়া এমন ঘটনা সম্ভব ছিল না: প্রধানমন্ত্রী

সরকারের সহযোগিতা ছাড়া এমন ঘটনা সম্ভব ছিল না: প্রধানমন্ত্রী

0
212

নজর২৪, ঢাকা- প্রায় ১৭ বছর আগে রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে যে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল তার স্মৃতিচারণ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, তৎকালীন সরকারের সহায়তা ছাড়া এমন হামলা সম্ভব ছিল না।

 

শনিবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ‌্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার দিনে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এ আলোচনা সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভ‌ার্চ‌ুয়ালি যুক্ত হয়েছিলেন।

 

এসময় প্রধানমন্ত্রী আরও বলেন, একুশে আগস্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর ওই দিনই ৪ জনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া ও তারেকের তত্ত্বাবধায়নে তাদের পাঠিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় তখনকার পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সকলেই জড়িত ছিলো।

 

‘সবচেয়ে দুর্ভাগ্য সেদিন বিএনপি মাইন্ডের কোনো ডাক্তারই ঢাকা মেডিক্যালে ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি হাসপাতাল) কোনো আহতকে ঢুকতেই দেয়া হয়নি। আর ঢাকা মেডিক্যালে কোনো বিএনপির ডাক্তার চিকিৎসা দেয়নি। আমাদের মাইন্ডের যারা তারা ছুটে এসে চিকিৎসা দেয়ার চেষ্টা করে।’

 

তিনি বলেন, ‘যারা গণতন্ত্রের কথা বলে, এটা কিসের গণতন্ত্র। একটা প্রকাশ্য জনসভায় কীভাবে আর্জেস গ্রেনেড মারতে পারে?

 

প্রধানমন্ত্রী বলেন, বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। কয়েকবার মুত্যু সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছে। এতো বাধা অতিক্রম করে এসেছি। এখন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার কাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here