নজর২৪, ঢাকা- হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক জুনায়েদ বাবুনগরীর মৃত্যু হয়েছে। সিএসসিআর নামে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবুনগরীর মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭০ বছর।
এদিকে তার মৃতুতে শোক প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত আলেম ও সুবক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। বিকাল সাড়ে ৩ টায় ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি এ শোক প্রকাশ করেন।
মিজানুর রহমান আজহারী লেখেন, ‘আল্লামা জুনাইদ বাবুনগরী তাঁর রবের ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্রমশ অভিভাবকহীনতার সংকট— এ জাতিকে বারবার নিঃস্ব আর নিস্তেজ করে দিচ্ছে। এভাবেই আলিমদের ধীরে ধীরে উঠিয়ে নেয়ার মাধ্যমে ‘ইলমের আলো উঠিয়ে নেয়া হয়।
আল্লাহ তা’আলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, সকল খিদমাত কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন।’
