Home জাতীয় ৩৮ মাস পর ৩১৩ মামলায় জামিনে মুক্ত পেলেন ছাত্রদল নেতা ইসহাক সরকার

৩৮ মাস পর ৩১৩ মামলায় জামিনে মুক্ত পেলেন ছাত্রদল নেতা ইসহাক সরকার

0
158

নজর২৪, ঢাকা- দীর্ঘ ৩৮ মাস পর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার জামিনে মুক্তি পেয়েছেন। পর্যাক্রমে ৩১৩ মামলার সব ক’টিতে জামিন পেলে সোমবার কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্ত হন।

 

ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘দীর্ঘ ৩ বছর ২ মাস ২ দিন কারাভোগের পর জামিনে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত ৮ টা ৪০ মিনিটে জামিনে মুক্ত হন। ৩১৩ মামলার সব ক’টিতেই উচ্চ আদালত থেকে জামিন পান ইসহাক সরকার।

 

দলীয় সূত্র জানায়, জামিনে মুক্ত হলে ছাত্রদল নেতাকর্মীরা জেল গেটে ফুলেল শুভেচ্ছা দেয়। নেতাকর্মী ছাড়াও ইসহাক সরকারের বড় ভাই ইয়াকুব সরকারসহ পরিবারের সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

২০১৮ সালের ৮ জুলাই বনানী থেকে ইসহাক সরকারকে গ্রেপ্তার করা হয়। ওই বছরে দায়ের করা রমনা থানার সর্বশেষ মামলায় জামিন পেলে কাশিমপুর কারাগার-২ থেকে আজ রাত সাড়ে ৮টার পর তিনি মুক্ত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here