Home মুক্তমত ভাইদের বিজয় মানে আমাদেরই বিজয় : আফগান ইস্যুতে আজহারী

ভাইদের বিজয় মানে আমাদেরই বিজয় : আফগান ইস্যুতে আজহারী

0
131

নজর২৪ ডেস্ক- বিদ্রোহী গোষ্ঠী তালেবানের সশস্ত্র অভিযানের মুখে দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি। রোববার তিনি আফগানিস্তান ছেড়ে প্রতিবেশী দেশ তাজিকিস্তানের উদ্দেশে রওয়ানা দিয়েছেন।

 

কাবুলভিত্তিক সংবাদমাধ্যম টলো নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে তালেবানের প্রবেশের পর দেশ ছেড়েছেন আশরাফ ঘানি। দেশ ছেড়েছেন তার ঘনিষ্ঠ সহযোগীরাও।

 

পরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রেসিডেন্ট আশরাফ ঘানি পালাতেই আফগানিস্তানের প্রেসিডেন্ট প্যালেসের দখল নিয়েছে তালেবান যোদ্ধারা।

 

এদিকে তালেবানের জয়ের বিষয়টি গণমাধ্যমে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দেশের প্রখ্যাত আলেম ও সুবক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী।

 

রোববার রাত ৮টায় আফগানিস্তানের নাম উল্লেখ না করে ফেসবুকে তিনি লেখেন, “পৃথিবীর যে কোন প্রান্তে আমাদের ভাইদের বিজয় মানে আমাদেরই বিজয়। কারণ— আমরা এক দেহ, এক প্রাণ। ছাত্রভাইদের স্বাগতম। তাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হোক।

 

দেশের শান্তি, শৃঙ্খলা এবং উন্নয়ন অব্যাহত রাখাই হবে এখন তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলায় দূরদর্শীতা ও বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আল্লাহ তা’আলা তাদের সহায় হোন।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here