Home প্রধান খবর জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে যাচ্ছেন পরীমনি

জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে যাচ্ছেন পরীমনি

0
137

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় জামিন আবেদন নাকচ করে চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

 

ঢাকার মহানগর হাকিম ধীমান চন্দ্র মন্ডল শুক্রবার বিকেলে পরীমনির জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করেন মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাদের আদালতের হাজত খানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

 

পরীমণির পক্ষের আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করে শুনানি করেন।

 

অপরদিকে, রাষ্ট্রপক্ষ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here