জামিন নয়, পরীমণিকে জেলহাজতে পাঠানোর আবেদন

নজর২৪, ঢাকা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় দুই দফা রিমান্ডে পরীমনি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন উল্লেখ করে তাকে জামিন না দিয়ে জেলহাজতে পাঠানোর আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

 

ওই আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেছেন, ‘মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত আসামি শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনিকে জেলহাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে মামলার তদন্তে বিঘ্ন সৃষ্টি হতে পারে। এমনকি পলাতক হওয়ার সম্ভাবনাও রয়েছে।’

 

শুক্রবার (১৩ আগস্ট) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।

 

এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।

 

আসামিপক্ষের আইনজীবী নিলাঞ্জনা রিফাত সুরভী বলেন, ‘আমরা আসামির জামিন আবেদন করেছি। পরীমনির কাছ থেকে তেমন কোনো ক্ষতিকর তথ্য পাওয়া যায় নাই। তাই আশা করছি তিনি জামিন পাবেন।

 

‘যেহেতু তিনি একজন স্বনামধন্য নায়িকা, তাই আদালত বিষয়টি বিবেচনা করবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *