Home প্রধান খবর আদালতে পরীমনি, আর রিমান্ড চাইবে না সিআইডি

আদালতে পরীমনি, আর রিমান্ড চাইবে না সিআইডি

0
307

নজর২৪, ঢাকা- দুই দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরীমণিসহ পাঁচজনকে আদালতে নিয়েছে সিআইডি। তবে সিআইডি আর কারও রিমান্ড চাচ্ছে না।

 

শুক্রবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ‘প্রত্যেকেই দুই দফা রিমান্ডে ছিলেন। তাদের রিমান্ড শেষ হয়েছে। অধিকতর জিজ্ঞাসাবাদের প্রয়োজন না হওয়ায় তাদের আর রিমান্ড আবেদন না করেই আদালতে নেওয়া হয়েছে।’

 

আদালতে নেওয়া আসামিরা হলেন, নায়িকা পরীমণি, আশরাফুল ইসলাম দীপু, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল মৌ ও রাজের সহযোগী সবুজ। তারা প্রত্যেকেই দুদফা রিমান্ডে ছিলেন।

 

মঙ্গলবার (১০ আগস্ট) পরীমণি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস। এর আগে গত ৫ আগস্ট পরীমণি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।

 

তার আগে গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র‍্যাব। পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাবের সদরদফতরে। সেখানেই রাত কাটাতে হয়। ৫ আগস্ট র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেদিনই তাদের আদালতে নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here