পরীমণির দ্বিতীয় দফা রিমান্ড নিয়ে বোমা ফাটালেন তসলিমা নাসরিন

নজর২৪ ডেস্ক- আলোচিত অভিনেত্রী পরীমণির সমর্থনে প্রথম থেকেই সোশ্যাল মিডিয়ায় একের এক পোস্টে সরব হয়েছেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন।

 

আপাতত দ্বিতীয় দফায় পুলিশি হেফাজতে রয়েছেন পরীমণি। তারই মাঝে ফেসবুকের পাতায় নিজের আশঙ্কার কথা প্রকাশ করলেন তসলিমা। তাঁর প্রশ্ন ‘রিমান্ডে পরীমণির শারীরিক নির্যাতন হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?’

 

পাঠকদের জন্য তসলিমা নাসরিনের সেই পোস্টটি তুলে ধরা হলো-

“পরীমণি সমাজের অধিকাংশ মেয়ের মতোই ভুল মানুষের প্রেমে পড়ে। এক সাংবাদিকের প্রেমে পড়েছিল, তাকেই বিয়ে করবে ঘোষণা করেছিল। শেষ মুহূর্তে সে বিয়েটা ভেঙে দিতে বাধ্য হলো। কারণ সেই সাংবাদিক পরীমণির সিনেমার নিন্দে করেছিল, তাকে সিনেমা করতে বাধা দিচ্ছিল। এমন লোককে বিয়ে না করার সিদ্ধান্তটি পরীমণি ঠিক নিয়েছিল।

 

এক পরিচালক তাকে বিয়ের প্রস্তাব দেওয়ায় সে হুট করে এক রাতের নোটিশে বিয়ে করে ফেলেছিল তাকে, পরদিন টনক নড়ে, এ লোক তো সুবিধের নয়। শেষ পর্যন্ত বাধ্য হলো ছাড়তে। সুদর্শন এক পুলিশ অফিসারের প্রেমে সাড়া দিয়েছিল। অফিসারটি বলেছিল, সে অবিবাহিত। পরে যখন জানতে পারে সে বিবাহিত, পরীমণি সরে আসে। মেয়ে, তার ওপর সুন্দরী, তাকে যে কতভাবে পুরুষেরা এক্সপ্লয়েট করে!

 

এই যে তাকে রিমান্ডে নিচ্ছে দিনের পর দিন, রিমান্ডে তো শুনেছি মানুষকে প্রচণ্ড নির্যাতন করা হয়। রিমান্ডে নিয়ে পরীমণিকে তো মানসিক নির্যাতন করা হচ্ছেই, শারীরিক নির্যাতন করা হচ্ছে না তো? ধর্ষণ করা হচ্ছে না তো?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *