পিয়াসার বিএমডব্লিউ গাড়ির মালিক কে? জানা গেল চাঞ্চল্যকর তথ্য

নজর২৪ ডেস্ক- সম্প্রতি কয়েকজন শোবিজ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের ঘটনায় তাদের পৃষ্ঠপোষক ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার ব্যক্তিদের নিয়ে গুঞ্জন চলছে। গুঞ্জন চলছে তাদের হেফাজত থেকে উদ্ধার বিলাসবহুল গাড়িগুলোর মালিকানা নিয়ে। এসব গাড়ির প্রকৃত মালিক কারা, সে তদন্ত চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। খবর- নিউজবাংলার

 

অভিযানে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার কাছ থেকে দুটি, অভিনেত্রী পরীমনির কাছ থেকে একটি, নাট্য প্রযোজক নজরুল ইসলাম রাজের কাছ থেকে দুটি এবং শরফুল হাসান বা মিশু হাসানের কাছ থেকে একটি গাড়ি জব্দ করা হয়।

 

অনুসন্ধান বলছে, পিয়াসার কাছ থেকে বিলাসবহুল দুটি গাড়ি জব্দ করা হলেও একটির মালিক তিনি। পরীমনির কাছ থেকে জব্দ করা গাড়িটি তার নামেই কেনা। তবে পরীমনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাজের কাছ থেকে দুটি গাড়ি জব্দ করা হলেও একটির মালিক তিনি নন। আর মিশুর কাছ থেকে যে গাড়িটি জব্দ করা হয়েছে সেটির নম্বরপ্লেটই ভুয়া।

 

পিয়াসার মাজদা ও বিএমডব্লিউ

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে পিয়াসার বাসা থেকে বিএমডব্লিউ এস ২০৯ মডেলের সিলভার রঙের এবং মাজদা এক্সেলা ব্র্যান্ডের নীল রঙের গাড়ি জব্দ করা হয়।

 

অনুসন্ধানে জানা গেছে, পিয়াসা বিলাসবহুল এই গাড়ি দুটি নিয়মিত ব্যবহার করতেন। গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে আপ করতেন।

 

নাম না প্রকাশের শর্তে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মকর্তা জানিয়েছেন, মাজদা এক্সেলা ব্র্যান্ডের নীল রঙের গাড়িটির (ঢাকা মেট্রো-গ-৩৪-৫০০৯) মালিক পিয়াসা নিজেই। তার নামেই গাড়িটির নিবন্ধন। বিআরটিএ থেকে এই নম্বরপ্লেট ইস্যু করা হয় ২০১৮ সালের ১৭ মে। গাড়িটির মালিকের নামের জায়গায় লেখা ফারিয়া মাহবুব পিয়াসা। ১৫০০ সিসির গাড়িটির নিবন্ধন ফরমে পিতা/স্বামীর ঘরে লেখা মাহবুব আলম। গাড়ির ধরনের স্থানে লেখা কার (স্যালুন)। গাড়িটি তৈরি ২০১৩ সালে।

 

বিএমডব্লিউ গাড়িটির মালিক নন পিয়াসা
ওই কর্মকর্তা জানান, তবে পিয়াসার কাছ থেকে বিএমডব্লিউ এস ২০৯ মডেলের সিলভার রঙের যে গাড়িটি (ঢাকা মেট্রো-গ-৩৯-৮৫৭৪) জব্দ করা হয়েছে, তার মালিক নন তিনি। গাড়িটির মালিকের জায়গায় ‘দি রিলায়েবল বিল্ডার্স’ নামে একটি প্রতিষ্ঠানের নাম রয়েছে। বিআরটিএ থেকে এই গাড়ির নম্বরপ্লেট ইস্যু করা হয় ২০১৫ সালের ১২ জুলাই। ১৯৯৫ সিসির এই গাড়ির কাগজে ভেহিক্যাল টাইপের জায়গায় লেখা কার (স্যালুন) আর ভেহিক্যাল ক্লাসের জায়গায় লেখা মোটর কার (লার্জ)।

 

দি রিলায়েবল বিল্ডার্সের মালিক কে?

পিয়াসার ব্যবহৃত বিএমডব্লিউ এস ২০৯ মডেলের সিলভার রঙের গাড়িটির নিবন্ধন দি রিলায়েবল বিল্ডার্সের নামে পাওয়ার পর প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজ নিয়েছে নিউজবাংলা।

 

দি রিলায়েবল বিল্ডার্সের ওয়েবসাইট ঘেঁটে দেখা গেছে, ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের অঙ্গপ্রতিষ্ঠান দি রিলায়েবল বিল্ডার্স। এর মালিক শফিকুল আলম মিথুন। দি রিলায়েবল বিল্ডার্সের মতো আরও তিনটি অঙ্গপ্রতিষ্ঠান আছে ওরিয়েন্ট ট্রেডিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেডের। এগুলো হচ্ছে রিলায়েবল মেশিনারিজ, কুঞ্জ ডেভেলপার্স লিমিটেড ও লিরিক গ্রুপ।

 

আরও পড়ুন-

ফ্ল্যাটজুড়ে গোপন ক্যামেরা, জিজ্ঞাসাবাদে মুখ খুলছেন মডেল পিয়াসা

পিয়াসা-মৌ গ্রেপ্তারের নেপথ্যে পার্টিতে ‘বয়ফ্রেন্ড’ নিয়ে ঝগড়া, সব তথ্য ফাঁস!

সিআইডির জিজ্ঞাসাবাদ: অনেকের নাম ফাঁস করে দিয়েছেন পরীমনি-পিয়াসা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *