Home অন্যান্য পরীমনি-সাকলায়েনের ‘জন্মদিন উদযাপনের’ ভিডিও ভাইরাল!

পরীমনি-সাকলায়েনের ‘জন্মদিন উদযাপনের’ ভিডিও ভাইরাল!

0
175

নজর২৪ ডেস্ক- সম্প্রতি র‌্যাবের হাতে আটককৃত ঢাকাই সিনেমার বহুল বিতর্কিত অভিনেত্রী পরীমণি ও ডিবি কর্মকর্তা সাকলায়েনের জন্মদিন উদযাপনের নতুন আরেকটি ভিডিও ফাঁস হয়েছে।

 

এর আগে গত ১ আগস্ট রাতে পরীমনিকে নিয়ে এডিসি গোলাম সাকলায়েন তার সরকারি ফ্ল্যাটে ১৮ ঘণ্টা অবস্থান করেন। ওই দিনের ঘটনার একটি সিসি ক্যামেরার ফুটেজ ফাঁস হয়েছে। ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে।

 

মঙ্গলবার (১০ আগস্ট) ইলিয়াস হোসাইন নামে একটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা ওই ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টিতে পরীমনি ও সাকলায়েন কেক কাটছেন।

 

ভিডিওর ক্যাপশনে বলা হয়, পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলাইনের গোপন ভিডিও!

 

ভিডিওটিতে দেখা যায়, সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন একটি কেক পরীকে সঙ্গে নিয়ে কেক কাটছেন। পরে পরীমণি তাকে কেকটি খাইয়ে দেয়। কেক কাটার পর পরীমণি তাকে চুম্বনও করেছেন।

 

এক মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিওতে পরীমণিকে কালো-বেগুনি শাড়ি ও সাকলায়েনকে কালো শার্টে দেখা যায়। সাকলায়েনকে কেক খাইয়ে দেয়ার পর পরীমণিকে নাচতেও দেখা যায় ওই ভিডিওতে।

 

বিভিন্ন গণমাধ্যমের কাছের পরীমণির সঙ্গে নিজের সম্পর্কের কথা বারবার অস্বীকার করা সাকলায়েনের কাছে ভিডিওর বিষয়ে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরে সংযোগ পাওয়া যায়নি।

 

জানা, জানা যায় পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়টি সামনে আসার পর রোববার (৮ আগস্ট) পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমকে (ট্রেনিং) প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

কমিটির বাকি দুজনের একজন হলেন ডিএমপির উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন সেন্টারের উপ-কমিশনার (ডিসি) হামিদা পারভিন এবং অন্যজন সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএস) রুমানা আক্তার। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

 

এর আগে পুলিশের জিজ্ঞাসাবাদে পরীমনি জানিয়েছেন, নিয়মিত কথা বলতে বলতে গোলাম সাকলায়েনের সঙ্গে সম্পর্ক তৈরি হয় তার। এরপর তারা নিয়মিত গাড়ি নিয়ে ঘুরতে যেতেন। এমনকি সাকলায়েন তার বাসায় নিয়মিত যাতায়াত করতেন।

 

সর্বশেষ গত ১ আগস্ট তার সরকারি বাসভবন রাজারবাগের মধুমতির ফ্ল্যাটে যান পরীমনি। সেখানে প্রায় ১৮ ঘণ্টা অবস্থান করেন।পরীমনি জানান, সাকলায়েনকে তিনি পছন্দ করেন। সুযোগ পেলে সাকলায়েনের সঙ্গে দেখা করতে চান পরীমনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here