Home জাতীয় সচিবদের অনুরোধেও রাজি হলেন না প্রধানমন্ত্রী

সচিবদের অনুরোধেও রাজি হলেন না প্রধানমন্ত্রী

0
109

নজর২৪, ঢাকা- প্রধানমন্ত্রীর ঘোর আপত্তির মুখে বাদ গেল সোলার পার্ক থেকে তার নিজের নাম। মঙ্গলবার (১০ আগস্ট) একনেক বৈঠকে ‘শেখ হাসিনা সোলার পার্ক, জামালপুর’ শীর্ষক একটি প্রকল্প উপস্থাপন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, আমার নাম বাদ দিতে হবে। কিন্তু নামটি রাখার জন্য সদস্যরা (সচিবরা) অনুরোধ করেন। তাতেও কাজ হয়নি।

 

সদস্যরা বলেছেন, এটা আইকনিক প্রকল্প। ১০০ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র দেশে এই প্রথম। তাই প্রধানমন্ত্রীর নামটা থাকা উচিত। কিন্তু শেষ পর্যন্ত তিনি রাজি হননি।

 

মঙ্গলবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। অন্যদিকে শেরেবাংলা নগরের মন্ত্রিসভা কমিটি পরিষদ (এনইসি) সম্মেলনকক্ষে সংশিস্নষ্ট মন্ত্রী ও সচিবরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন। একনেক বৈঠক শেষে ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

 

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘একনেক বৈঠক পর্যন্ত এর নাম ছিল শেখ হাসিনা সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর। প্রধানমন্ত্রী এই নামকরণে ঘোরতর আপত্তি করেছেন। তিনি বলেছেন, এতে তার নাম থাকবে না। কমিটির সদস্যরা তার নামে নামকরণে একাধিকবার অনুরোধ করেন। নামকরণের বিষয়টি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে আগেই অনুমতি নেওয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

 

সবাই বলেছেন, দেশের সব থেকে বড় সোলার পার্ক এটি, একটি আইকনিক প্রকল্প; এতে আপনার নাম থাকা উচিত। এ জন্য উনাকে বারবার অনুরোধ করা হয়েছে। কিন্তু জবাবে তিনি বলেছেন, হবে না, হবে না, হবে না। পরে উনার জোর আপত্তির পর শেখ হাসিনা অংশটি বাদ দিয়ে নামকরণ করা হয় “সোলার পার্ক, মাদারগঞ্জ, জামালপুর”।’

 

এই নামটির প্রস্তাবও প্রধানমন্ত্রী করেন বলে পরিকল্পনামন্ত্রী জানান। ভারতীয় ঋণ থেকে এই সোলার পার্ক স্থাপন করা হবে বলেও তিনি জানান।

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩১৯ কোটি ৪০ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here