নজর২৪, ঢাকা- বিধিনিষেধ শেষে আগামী ১১ আগস্ট (বুধবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে সবকিছু খুলে দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
এ সময়ে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে চলবে সব ধরনের গণপরিবহন। তবে সড়কপথে স্বাভাবিকের চেয়ে অর্ধেক গাড়ি চলবে। খুলবে দোকান-শপিংমল। সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।
এর আগে দুপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ১০ আগস্টের পর সবকিছু ধাপে ধাপে খুলবে। এ বিষয়ে প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
