করোনায় মারা গেলেন সাবেক আইজিপি হাদিস উদ্দিন

নজর২৪, ঢাকা- সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ হাদিস উদ্দিন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।

 

শনিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ‌্যান্ড পাবলিক রিলেশন) মো. সোহেল রানা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

 

মোহাম্মদ হাদিস উদ্দিন ১৯৪৯ সালে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

 

১৯৭৩ ব্যাচের এ কর্মকর্তা ৭ এপ্রিল ২০০৫ থেকে ২০০৫ সালের ৭ মে পর্যন্ত সততা, দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মরহুমের জানাজা আজ (শনিবার) বাদ আসর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লক মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বনানী কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *