পরীমনির কস্টিউম ডিজাইনার জিমির বিরুদ্ধে মাদক মামলা

নজর২৪, ঢাকা- মাদকসহ গ্রেপ্তারের পর রিমান্ডে থাকা অভিনেত্রী পরীমনির কস্টিউম ডিজাইনার এবং তার অনেক অনৈতিক কাজের সহযোগী জুনায়েদ করিম জিমির বিরুদ্ধে মাদকের আইনে একটি মামলা হয়েছে।

 

শুক্রবার রাতে বনানী থানায় তার বিরুদ্ধে মামলাটি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জিমির বিরুদ্ধে করা মামলাটি ডিবি পুলিশ তদন্ত করবে। তাকে আজকেই আদালতে পাঠানো হবে।’

 

ঢাকা বোট ক্লাবে চিত্রনায়িকা পরীমনির সঙ্গী ছিলেন জিমি। তাকে শুক্রবার আটক করে ডিবি।

 

আটকের পর রাতে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ জানান, জিমির বিরুদ্ধে মাদক মামলা করে গ্রেপ্তার দেখানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *