ফেসবুকে ছড়িয়ে পড়েছে মাদরাসা খোলার সংবাদ: যা বলছে বেফাক

নজর২৪, ঢাকা- চলমান লকডাউন শেষ হবে ১০ আগস্ট। এরপর একে একে সবকিছুই খুলে দিবে সরকার। এরই ধারাবাহিকতায় ১১ আগস্ট থেকে মাদরাসা খোলার একটি বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল বিজ্ঞপ্তিতে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার প্যাডে ব্যবহার করা হয়েছে।

 

তবে বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকালে ভাইরাল বিজ্ঞপ্তিটিকে ভুয়া বলে জানিয়েছে বেফাকুল মাদারিসিল আরাবিয়ার। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেফাক।

 

তাতে বলা হয়েছে, ‘সর্বসাধারণের অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, বর্তমান সময়ে সামাজিক যােগাযােগ মাধ্যম ফেসবুকে একাধিক আইডি হতে বেফাকের প্যাড ব্যবহার করে। আগামী ১১ আগস্ট ২০২১ ঈ, মাদরাসা খােলার মিথ্যা খবর প্রকাশ করা হয়, যা নিতান্ত গহিত ও নিন্দনীয় কাজ। এরূপ নিন্দনীয় কাজের ফলে জনমনে বিভ্রান্তির সৃষ্টি এবং বেফাকের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। অতিসত্বর এরূপ মিথ্যা খবরসমূহ স্ব স্ব আইডি হতে মুছে ফেলা এবং ভবিষ্যতে এরূপ কাজ না করার অনুরােধ করা যাচ্ছে।’

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘সেই সাথে ফেসবুক কর্তৃক ভেরিফাইকৃত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর নিজস্ব ফেসবুক পেইজ (https://www.facebook.com/wifaqbd) ব্যতীত অন্য যে কোনাে আইডি থেকে প্রকাশিত বেফাক সংশ্লিষ্ট খবরে বিভ্রান্ত না হওয়া এবং তা প্রচার না করার আহ্বান জানানাে যাচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *