রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য আম পাঠিয়েছে পাকিস্তান

নজর২৪, ঢাকা- রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আম উপহার হিসেবে পাঠিয়েছে পাকিস্তান। সোমবার ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

 

পাকিস্তান হাইকমিশন সূত্র জানায়, গত বছরের মতো এবারও পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং গণ্যমান্য ব্যক্তিদের জন্য উপহার হিসেবে পাকিস্তানি আম পাঠিয়েছে।

 

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান‌কে শুভেচ্ছা উপহার হিসেবে এক হাজার কে‌জি হা‌ড়িভাঙা আম উপহার হিসেবে পাঠান প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা।

 

প্রধানমন্ত্রীর উপহারের ওই আমগুলো ঈদুল আজহার দিন পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের রাষ্ট্রাচার কর্মকর্তার নিকট হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।

 

পরে প্রসিদ্ধ ’হাড়িভাঙা’ আম গ্রহণ করে শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *