Home জাতীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম, শপথ রোববার

পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম, শপথ রোববার

0
67

নজর২৪, ঢাকা- পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদ্য সাবেক হওয়া সদস্য (সিনিয়র সচিব) ড. শামসুল আলম। আগামী রোববার (১৮ জুলাই) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করানো হবে।

 

চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে দীর্ঘ ১২ বছর ধরে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ড. শামসুল। গত ৩০ জুন তার মেয়াদ শেষ হয়ে যায়। এবার টেকনোক্র্যাট হিসেবে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন তিনি।

 

শুক্রবার (১৬ জুলাই) সকালে ড. শামসুল আলম নিজেই গণমাধ্যমকে তার প্রতিমন্ত্রী পদে নিয়োগ ও শপথের তথ্য নিশ্চিত করেছেন।

 

ড. শামসুল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জিইডিতে যে দায়িত্ব দিয়েছিলেন সেটি আমি সূচারুভাবে পালন করেছি। এখন যে বিশ্বাস ও আস্থা রেখে নতুন দায়িত্ব দিচ্ছেন সেটিও যথাযথভাবে পালন করবো ইনশাআল্লাহ। আমার প্রধান কাজ হবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বৃদ্ধি করা।

 

শামসুল আলম পেশাগত জীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৫ বছর অধ্যাপনার পর প্রেষণে ছুটিতে যান। ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র সংশোধন ও পূর্ণ বিন্যাস, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পা, জাতীয় টেকসই উন্নয়ন কৌশলপত্র, শতবর্ষের ডেল্টা প্ল্যানসহ নানা পরিকল্পনা প্রণয়ন করেছেন। এসবের স্বীকৃতিস্বরূপ ইতোমধ্যে অর্থনীতিতে একুশে পদক লাভ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here