Home প্রধান খবর লকডাউন ৮ দিন শিথিল করে প্রজ্ঞাপন জারি

লকডাউন ৮ দিন শিথিল করে প্রজ্ঞাপন জারি

0
128

নজর২৪, ঢাকা- দেশের আর্থ সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই (বুধবার) মধ্যরাত থেকে ২৩ জুলাই (শুক্রবার) সকাল ৬টা পর্যন্ত আরোপিত সব বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

 

একইসঙ্গে ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত ফের কঠোর বিধিনষেধ আরোপ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে এ প্রজ্ঞাপন জারি করা হয়। ঈদের সময় অর্থাৎ এই আট দিনে স্বাস্থ্যবিধি মেনে এক আসন ফাঁকা রেখে চলবে সব গণপরিবহন। খুলে দেয়া হবে দোকানপাট, শপিং মল।

 

মন্ত্রিপরিষদ বিভাগের মঙ্গলবারের প্রজ্ঞাপনে বলা হয়, ‘পবিত্র ঈদুল আযহা উদ্‌যাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে আগামী ১৪ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ০৬টা পর্যন্ত আরোপিত সকল বিধি-নিষেধ শিথিল করা হলো।

 

‘তবে এ সময়ে সর্বাবস্থায় জনসাধারণকে সতর্কাবস্থায় থাকা এবং মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।’

 

প্রজ্ঞাপনে নতুন করে লকডাউন আরোপের কথা উল্লেখ করে বলা হয়, ‘করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩ জুলাই সকাল ০৬টা থেকে ০৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত লকডাউন আরোপ করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here