সমস্ত রেকর্ড ভেঙে চুরমার: দেশে একদিনে মৃত্যু ১৪৩ জনের

নজর২৪, ঢাকা- মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

 

এর আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল গত ২৭ জুন।

 

এদিকে গত ২৪ ঘন্টায় ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল নয় লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

 

বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *