Home প্রধান খবর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানা গেল

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণের কারণ জানা গেল

0
125

নজর২৪ ডেস্ক- জমে থাকা গ্যাস থেকেই মগবাজারে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। রোববার রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম।

 

তিনি বলেন, ‘এখানে খুব সম্ভবত গ্যাস জমে ছিল। সেই গ্যাস বিস্ফোরণের কারণেই আশপাশের ৭টা বিল্ডিং ক্ষতিগ্রস্থ হয়েছে। দুটি বাস ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন পর্যন্ত আমরা যে খবর পেয়েছি তাতে ৭জন মারা গিয়েছেন।

 

নাশকতার কোনো আশঙ্কা দেখছেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি জানান,‘আমার কাছে নাশকতা মনে হচ্ছে না। নাশকতা হলে স্প্রিন্টার থাকতো। স্প্রিন্টারের আঘাতে আশেপাশের মানুষ ক্ষতবিক্ষত হয়ে পড়ত। আপনারা বাস দেখেছেন। বাসে কিন্তু কোনো স্প্রিন্টার নেই। সুতরাং এটা বলা যায় এখানে বোমার কোনো ঘটনা ছিল না। গ্যাস থেকেই এটা হয়েছে।’

 

ফায়ার সার্ভিস বলছে, মগ বাজারের বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৯ জনকে এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, আহতদের মধ্যে কয়েক জনকে মহানগর ও আদদ্বীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারির প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, ‘এখন পর্যন্ত বার্ন ইউনিটে ১৭ জন আসছেন। এর মধ্যে দুইজন মারা গেছেন। দুইজনকে আইসিইউতে রাখছি। তিনজনের অবস্থান খুবই খারাপ। তাদের অবস্থা বলা মুশকিল।

 

‘বাকি যারা ভর্তি রয়েছে তাদের কারো হাত কাটছে। কারো পা কাটছে। তাদের আমরা চিকিৎসা দিচ্ছি। এদের অবস্থা তেমন জটিল নয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে এদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রোগীরা আগুনে পুড়েছে। আমরা বলতে পারি, তিন জন ছাড়া বাকিদের অবস্থা জটিল নয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here