Home প্রধান খবর মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬, আহত অর্ধশত

মগবাজারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৬, আহত অর্ধশত

0
100

নজর২৪, ঢাকা- রাজধানীর মগবাজারে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

এছাড়া আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট এবং আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় মগবাজার ওয়্যারলেস গেট এলাকার আড়ংয়ের শো-রুমের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সসহ ১৩টি ইউনিট কাজ করছে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

 

রমনা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ফয়সালুর রহমান বলেন, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে বিস্ফোরণের কথা প্রাথমিকভাবে ধারণা করা হলেও ঠিক কোথায় থেকে বিস্ফোরণ ঘটলো তা তাৎক্ষণিভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে বিস্ফোরণ ভবনটির নিচতলার ভেতরেই ঘটেছে। ওই বিস্ফোরণে ঘটনাস্থল থেকে মোট ছয়জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত ও নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

 

ঢাকা মেডিক্যালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান জানান, হাসপাতালের জরুরি বিভাগে রাত সাড়ে ৯টা পর্যন্ত ৪০ জনকে ভর্তি করা হয়েছে। তাদের অধিকাংশের মাথায় আঘাত রয়েছে। অনেকে হাত, পা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here