Home প্রধান খবর এবার মাঠে নামবে সেনাবাহিনী!

এবার মাঠে নামবে সেনাবাহিনী!

0
111

নজর২৪, ঢাকা- করোনা সংক্রমণের লাগাম টেনে ধরতে আগামী সোমবার (২৮ জুন) থেকে কঠোর লকডাউন (বিধিনিষেধ) আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সময় মাঠে থাকবে পুলিশ ও বিজিবি। সেনাবাহিনীও মাঠে থাকতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 

শুক্রবার (২৫ জুন) রাতে তিনি বলেন, আগামী এক সপ্তাহের জন্য আমরা কঠোর বিধিনিষেধ দেব, প্রয়োজন হলে আমরা সেটি আরও বাড়াব। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া হবে। আমাদের তথ্য অফিসার সেটি জানিয়েছেন।

 

তিনি বলেন, এটি যাতে কঠোরভাবে প্রতিপালন হয়, সেজন্য বেশ কড়াকড়ি থাকবে। পুলিশ এবং বিজিবি মানুষের চলাচল নিয়ন্ত্রণে কঠোরভাবে দায়িত্ব পালন করবে। এই এক সপ্তাহের জন্য সেনাবাহিনী মাঠে থাকবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, থাকার সম্ভাবনা আছে।

 

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের বিষয়টি সামনে রেখে প্রতিমন্ত্রী জানান, ৩০ জুন বাজেটের যে বিষয়টি আছে এ সংক্রান্ত যে কার্যক্রমগুলো আছে, এনবিআর রিলেটেড, পেমেন্ট রিলেটেড সেই কাজগুলো করার জন্য স্বল্পপরিসরে এগুলো খোলা থাকবে। তা ছাড়া, অন্য সব কিছু বন্ধ থাকবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here