Home ধর্ম ও জীবন হজে অংশ নিতে এবার পাঁচ লাখের বেশি মানুষের আবেদন

হজে অংশ নিতে এবার পাঁচ লাখের বেশি মানুষের আবেদন

0
94

ধর্ম ও জীবন ডেস্ক: করোনা পরিস্থিতিতে এ বছর হজে অংশ নিতে সীমিত সংখ্যক হাজী নির্ধারণ করা হলেও সৌদিতে অবস্থানরত পাঁচ লাখের বেশি লোক নিবন্ধন করেছেন। যথা নিয়মে অনলাইনে নিবন্ধনের নির্দেশনা দিয়ে বিভিন্ন অনিবন্ধিত হজ এজেন্সির সাহায্যে অসাধু উপায়ে নিবন্ধনের ব্যাপারে বিশেষ সতর্ক করেছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

 

সৌদির হজ ও ওমরাহ উপমন্ত্রী আবদেল-ফাত্তাহ বিন সুলাইমান মাশাত জানান যে, এই বছর সৌদির হজযাত্রীদের হজের নিবন্ধন পুরোপুরি অনলাইন ভিত্তিক সম্পন্ন হবে। হজ মন্ত্রণালয় কর্তৃক তালিকাভূক্ত নয় এমন প্রতিষ্ঠানের ব্যাপারে সতর্ক করেছে মন্ত্রণালয়টি। এছাড়া এই বছর হজ পালনের অনুমতি দেওয়ার নিশ্চয়তার কথা বলা যে কোনো তথ্য পেলে তাৎক্ষণিক রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

 

আরব নিউজের বরাতে বলা হয়, নিবন্ধন শুরু হওয়ার পর থেকে পাঁচ লাখের বেশি মানুষ এই বছর হজের নিবন্ধন করেছেন। গত ১৩ জুন থেকে হজের প্রাথমিক আবেদন শুরু হয়েছে। আগামী ২৩ জুন পর্যন্ত তা চলবে। এরপর ২৫ জুন থেকে আবেদনের প্রেক্ষিতে বাছাই পর্ব শুরু হবে।

 

গত ১২ জুন সৌদির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেন যে, শুধুমাত্র সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজ পালনের সুযোগ পাবেন। হজ ও ওমরাহ পালনের ক্ষেত্রে মুসল্লিদের ‘স্বাস্থ্য ও নিরাপত্তা’ অগ্রাধিকার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়টি।

 

এ বছর সীমিত হজে অংশগ্রহণের ক্ষেত্রে যারা করোনা টিকা নিয়েছেন এবং আগে হজ পালন করেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও ১৮-৬৫ বছর বয়সী হওয়া ও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত থাকার শর্তারোপ করেছে সৌদি সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here