Home প্রধান খবর প্রায় ২ মাস পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

প্রায় ২ মাস পর বাসায় ফিরছেন খালেদা জিয়া

0
59

নজর২৪, ঢাকা- রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ ৫৩ দিন চিকিৎসা শেষে বাসায় ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার (১৯ জুন) সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় তাকে নিয়ে আসা হবে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

 

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন। দীর্ঘদিন পর আজ ১৯ জুন সন্ধ্যা সাতটার পর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

 

গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনার রিপোর্ট পজিটিভ আসে। শুরুতে গুলশানের বাসভবন ফিরোজার দ্বিতীয় তলায় একটি রুমে চিকিৎসা চলছিল বিএনপি নেত্রীর।

 

গত ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে সিটি স্ক্যান করানো হয় খালেদা জিয়ার। এরপর ফিরিয়ে আনা হয় গুলশানের বাসভবনে। অবস্থার অবনতি হলে ২৭ এপ্রিল একই হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি-প্রধানকে। সেই থেকেই হাসপাতালে আছেন তিনি।

 

গত ৩ মে শ্বাসকষ্ট অনুভব করলে খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। বিএনপি থেকে খালেদা জিয়ার করোনামুক্তির খবর দেয়া হয় ৯ মে। কিন্তু দল থেকে বলা হচ্ছিল, অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিয়েছে তার।

 

সিসিইউতে থাকা অবস্থায় গত ২৮ মে হঠাৎ জ্বরে আক্রান্ত হন খালেদা জিয়া। গত ৩ জুন চিকিৎসকদের পরামর্শে তাকে কেবিন ফিরিয়ে আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here