ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা উধাও

নজর২৪, ঢাকা- ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্টে ৩ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকার হিসাব পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

 

তারা হলেন- শাখার ম্যানেজার অপারেশন ইমরান আহমেদ ও ক্যাশ ইনচার্জ সিনিয়র অফিসার রিফাতুল হক।

 

শুক্রবার (১৮ জুন) সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রেজাউল এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, ঢাকা ব্যাংকের বংশাল শাখার ভল্ট থেকে তিন কোটি ৭৭ লাখ ৬৬ হাজার টাকা উধাওয়ের ঘটনায় গতকাল রাতে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কাছে দুজনকে সোপর্দ করেছেন। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মো. রেজাউল বলেন, এ বিষয়ে একটি মামলা হবে। পরে মামলাটি দুদকে চলে যাবে এবং আসামিদেরও আমরা দুদকে হস্তান্তর করে দেব। বিষয়টি দুদক তদন্ত করে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *