Home প্রধান খবর ২০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ: মামুনুল হকের বিরুদ্ধে আদালতে মামলা

২০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ: মামুনুল হকের বিরুদ্ধে আদালতে মামলা

0
45

নজর২৪, ঢাকা- হেফাজত নেতা মামুনুল হকসহ ৪৩ জনের বিরুদ্ধে ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ঢাকা মহানগর হাকিম মোরশেদ আল মামুন ভূঁইয়া বিষয়টি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

 

আদালতের সূত্র মতে, মঙ্গলবার (১৫ জুন) ২০ কোটি টাকার সম্পদ আত্মসাতের অভিযোগে আল মাদরাসাতু মুঈনুল ইসলামের পক্ষে মুহাদ্দিস মাওলানা আবদুর রাজ্জাক কাসেমী এ মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 

মামলার উল্লেখযোগ্য আসমিরা হলেন মাওলানা আতাউল্লাহ, মাহফুজুল হক, মুফতি সেলিম উল্লাহ, শাহরিয়ার মাহমুদ, মামুনুর রশীদ, হানজালা, হানজালা বিন জুবায়ের, হাজি জসীম উদ্দিন ঢালী, আফতাব উদ্দিন ঢালী, মামুন ঢালী, ফারুক হোসেন, ফকরুল ইসলাম, ফজলুর রহমান, ফেরদৌস ঢালী, হাফিজুর রহমান প্রমুখ।

 

মামলায় অভিযোগ করা হয়েছে, আল মাদরাসাতু মুঈনুল ইসলামের প্রতিষ্ঠাতা মরহুম মুহতামিম মুফতি আতাউর রহমানের মৃত্যুর আগে বিভিন্ন সময় ছাত্র-শিক্ষকদের খাবার হিসেবে চাল, ডাল এবং ভবন নির্মাণে রড-সিমেন্টসহ মারদাসায় বিভিন্ন ধরনের খরচ দেখিয়ে আসমিরা পরস্পর যোগসাজশে ২০ কোটি টাকা আত্মসাৎ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here