Home প্রধান খবর করোনায় মৃত্যু, শনাক্ত, হার সবই বেড়েছে

করোনায় মৃত্যু, শনাক্ত, হার সবই বেড়েছে

0
68

নজর২৪, ঢাকা- দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৫৭৬ জনের দেহে। এ সময়ে ভাইরাসে মৃত্যু হয়েছে ৪০ জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জনের দেহে। এর মধ্যে মারা গেছে ১২ হাজার ৯৮৯জন।

 

আগের ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২ হাজার ৫৩৭ জন। টানা ৪১ দিন পর এদিন শনাক্ত রোগী আড়াই হাজার ছাড়ায়। গতকাল করোনায় মৃত্যু হয় ৩৬ জনের।

 

এ নিয়ে দেশে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ২০ হাজার ৩৮৫। মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৮৯ জনের। সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৯ হাজার ৬৩০ জন।

 

শেষ ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ২৫ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ৩৩ শতাংশ।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, কোনো দেশে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কি না, তা বোঝার একটি নির্দেশক হলো রোগী শনাক্তের হার। কোনো দেশে টানা দুই সপ্তাহের বেশি সময় পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৫ শতাংশের নিচে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে ধরা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here