Home প্রধান খবর বিয়ে করতে যাচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন!

বিয়ে করতে যাচ্ছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন!

0
180

নজর২৪ ডেস্ক- কিছুদিন ধরে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রেলমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মো. নূরুল ইসলাম সুজন। তবে সেই গুঞ্জনের বিষয়টি অনলাইন পত্রিকা নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ৬৫ বছর বয়সী রেলমন্ত্রী নিজেই। কনে পেশায় আইনজীবী।

 

বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে মোবাইল ফোনে এক প্রশ্নের জবাবে হাসতে হাসতে তিনি বলেন, এখন চাঁদ উঠবে উঠবে করছে।

 

বিষয়টি নিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের কথোপকথন ছিল এমন-

 

একটি গুঞ্জন শোনা যাচ্ছে, আপনি বিয়ে করতে যাচ্ছেন?

 

রেলমন্ত্রী: বিষয়টা গুঞ্জনের মধ্যেই থাকুক না। হা হা হা…।

 

এটা খোলাসা করার দরকার নেই। এটা গুঞ্জনের মধ্যেই থাকুক। হা হা হা…।

 

আপনার বিয়ের দাওয়াত কি আমরা পাব?

 

রেলমন্ত্রী: সূর্য যখন উঠবে বা চাঁদ যখন উঠবে, তখন আপনারা সবাই দেখবেন।

 

এখন চাঁদ উঠবে উঠবে করছে। হা হা হা…।

 

এরপর রেলমন্ত্রী বলেন, আমি আপনার কথা শুনে খুশি যে আপনি আমার কথা ভাবছেন। আমার অনেক কাছের লোকও তো এভাবে ভাবে না। হা হা হা…।

 

তিনি আরও বলেন, শোনেন। আকাশে মেঘ আছে, সূর্য উঠেছে। কিন্তু দেখতে পারছেন না। মেঘ কেটে গেলই আপনারা সূর্য দেখতে পারবেন।

 

তাহলে কি আমরা বলতে পারি আপনার বিয়ের প্রক্রিয়া চলছে?

 

রেলমন্ত্রী: আপনারা যে জানতে পারছেন, এটাই তো প্রক্রিয়া।

 

তাহলে বিয়ের তারিখ হলে আমাদের জানাবেন?

 

রেলমন্ত্রী: আচ্ছা, জানাব।

 

আমরা খবরটা প্রকাশ করতে চাই।

 

রেলমন্ত্রী: হ্যাঁ, করেন।

 

প্রবীণ আইনজীবী নূরুল ইসলাম সুজন একাদশ সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার স্ত্রী নিলুফার ইসলাম গত সংসদ নির্বাচনের আগের দিন ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মারা যান। নূরুল ইসলাম সুজন ও নিলুফার ইসলাম দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে।

 

এর আগের রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। চিরকুমার এই রাজনীতিকের ওই বিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল সারাদেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here