ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর গালে ‘প্রকাশ্যে থাপ্পড়’ দিলেন যুবক (ভিডিও))

আন্তর্জাতিক ডেস্ক- ফ্রান্সের দক্ষিণ-পূর্বের ড্রোম অঞ্চলে সরকারি সফরে গিয়ে লজ্জাজনক এক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ।

 

সরকারি এই সফরে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সাক্ষাতের সময় এক যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন বলে মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

 

বিব্রতকর এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্টকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। কিন্তু মুহূর্তের মধ্যে তাকে থাপ্পড় মারার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ছড়িয়ে যায়।

 

দক্ষিণপূর্ব ফ্রান্সের দ্রুমি অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এ সময় সড়কে উৎসুক জনতা তাকে স্বাগত জানায়। এই উৎসুকদের মধ্যে একজন প্রেসিডেন্টকে থাপ্পড় বসিয়ে দেন।

 

ফরাসি সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রেসিডেন্টকে থাপ্পড় মারার ঘটনায় এরই মধ্যে দুইজনকে আটক করা হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। কী কারণে এই হামলা সে বিষয়েও জানা যায়নি।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বেরিকেড ঘেঁষে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতার দিকে এগিয়ে যাচ্ছেন ম্যাক্রোঁ। হাত মেলাচ্ছিলেন তিনি। এক পর্যায়ে এক ব্যক্তি তার মুখে থাপ্পড় বসিয়ে দেন। এ সময় প্রেসিডেন্টের সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নেন। আক্রমণকারীকেও আয়ত্তে নিয়ে নেন তারা।

 

প্রেসিডেন্টকে থাপ্পড় মারার সময় ঘটনাস্থলে ‘ম্যাক্রোঁবাদ নিপাত যাক’ স্লোগান দেয়া হচ্ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

 

তবে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফরাসি রাজনীতিবিদরা।

 

ঘটনার পরপরই ফরাসি প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসেক্স ফ্রান্সের জাতীয় সংসদে বলেছেন, গণতন্ত্রে বিতর্ক এবং বৈধ মতপার্থক্য থাকতে পারে, তবে এর অর্থ কোনোভাবেই সহিংসতা, মৌখিক ও শারীরিক আক্রমণ হওয়া উচিত নয়।

 

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *