Home শিক্ষাঙ্গন স্মার্টফোন কিনতে ৮ হাজার টাকা ঋণ দিচ্ছে শিক্ষার্থীদের, আবেদনের শেষ সময় ১৫...

স্মার্টফোন কিনতে ৮ হাজার টাকা ঋণ দিচ্ছে শিক্ষার্থীদের, আবেদনের শেষ সময় ১৫ জুন

0
91

নজর২৪ ডেস্ক- করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে দীর্ঘ দিন ধরে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন সংশ্লিষ্টরা। কিন্তু শতভাগ শিক্ষার্থীর স্মার্টফোন না থাকা ও ইন্টারনেট জটিলতায় এ কার্যক্রমে আশানুরূপ ফল মিলছে না।

 

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অধ্যয়নরত যেসব শিক্ষার্থীর স্মার্টফোন নেই তাদের স্মার্টফোন কেনার জন্য বিনা সুদে ৮ হাজার টাকা ঋণ দেবে প্রশাসন। এজন্য ঋণ পেতে ইচ্ছুক শিক্ষার্থীকে আগামী ১৫ জুনের মধ্যে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে বলা হয়েছে।

 

সোমবার (৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব পরিচালকের দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির নীতিমালা-২০২০-এর আলোকে করোনা মহামারির কারণে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সুদবিহীন ঋণের আওতায় স্মার্টফোন কেনার জন্য ঋণ প্রদানের নিমিত্তে কয়েকটি শর্তে বিভাগ/ইনস্টিটিউটের মাধ্যমে আবেদন করা শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সরবরাহের জন্য অনুরোধ করা যাচ্ছে। আবেদনের সময় শেষ হবে ১৫ জুন।

 

শর্তগুলো হলো:

 

১. ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক/স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অসচ্ছল শিক্ষার্থী, যাদের নাম ‘শিক্ষার্থীদের সফট লোন’ তালিকায় অন্তর্ভুক্ত আছে, কেবল তারাই আবেদন করতে পারবেন।

 

২. ঋণের সর্বোচ্চ সিলিং আট হাজার টাকা, যা সুদমুক্ত। এসব টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থীর ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।

 

৩. শিক্ষার্থীদের জরুরি ভিত্তিতে সোনালী/জনতা/অগ্রণী ব্যাংকের যেকোনো একটি শাখায় নিজ নামে ব্যাংক হিসাব খুলে নিজ নিজ বিভাগ/ইন্সটিটিউটকে জানাতে হবে।

 

৪. সংশ্লিষ্ট শিক্ষার্থীকে স্মার্টফোন কেনার ভাউচারটি বিভাগ/ইন্সটিটিউটের মাধ্যমে সফট লোন অনুমোদন কমিটির সদস্য সচিবের কাছে জমা দিতে হবে।

 

৫. ঋণের অর্থ সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময়ে এককালীন অথবা চারটি সমান কিস্তিতে পরিশোধ করতে হবে।

 

৬. ঋণের সম্পূর্ণ অর্থ ফেরত না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামে কোনো ট্রান্সক্রিপ্ট ও সাময়িক/মূল সনদ ইস্যু করা হবে না।

 

৭. ১৫ জুনের মধ্যে শিক্ষার্থীদের সফট লোন তালিকায় নিবন্ধিত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (www.du.ac.bd) ওয়েবসাইটে অন্তর্ভুক্ত Du Forms এর অন্তস্থ Student Softloan থেকে ডাউনলোড করে পূরণের পর নিজ নিজ বিভাগ/ইনস্টিটিউটের চেয়ারম্যান/পরিচালকের নিকট প্রেরণ করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here