Home শিক্ষাঙ্গন ছাত্রদলের মশাল মিছিল, কঠোর আন্দোলনের ঘোষণা

ছাত্রদলের মশাল মিছিল, কঠোর আন্দোলনের ঘোষণা

0
119

নজর২৪, ঢাকা- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঝটিকা মশাল মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

 

বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

 

মশাল মিছিল শেষে ছাত্রদল নেতারা অবিলম্বে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার দাবি করেন। বিচার না করলে রাজপথে কঠোর আন্দোলন করার কথা বলেন তারা।

 

মিছিল শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন মো. বাবর বলেন, হামলাকারীদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির দায়ভার ছাত্রদল নেবে না।

 

মিছিলে আরও উপস্থিত ছিলেন শহীদ সালাম বরকত হলের যুগ্ম আহ্বায়ক আফ্ফান আলী, যুগ্ম সম্পাদক ইসরাফিল চৌধুরী, যুগ্ম সম্পাদক ওয়াসিম আহমেদ অনিক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব, যুগ্ম সম্পাদক রাধেশ্যম বিশ্বাস রাজেস, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, ছাত্রনেতা মাজহারুল আমিন তমাল, জোবায়ের আল মাহমুদ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here